মৌলভীবাজার-৩ আসনে জামায়াতের সাথে বেশি ভোটের ব্যবধানের চমক নাসের রহমানের

February 14, 2026,

মু.ইমাদ উদ দীন : জেলার ৪টি আসনের  মধ্যে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে  এম নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১৫,৬৭৫৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী মো: আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৭৭,৬৩৬ ভোট। ভোটের ব্যবধান ৭৯১২১ ভোট। এটি জেলার ৪টি আসনের মধ্যে জামায়াতের সাথে বিএনপির প্রার্থীর ভোটের ব্যবধান এই আসনেই সবচেয়ে বেশি। প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজার জেলার ৪টি আসনেই বিএনপির জয়জয়কার।

দীর্ঘদিন পর এমন ভূমিধস বিজয়ে এজেলার বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আনন্দে উজ্জীবিত। জামায়াতের আমীর ডা: শফিকুর রহমানের নিজ জেলায় বিএনপির প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ে নেপথ্যে জোরালো ভূমিকা ও দিকনির্দেশনামূলক নেতৃত্ব ছিলো জেলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমানের।

জেলার আসনগুলোতে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই ও তাদের বিজয়ের জন্য মাঠের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নাসের রহমানের এমন সঠিক নেতৃত্ব, দিকনির্দেশনা ও সিন্ধান্তে জেলার ৪টি আসনে ভূমিধস বিজয় পায় বিএনপি। এমন মন্তব্য এখন জেলার তৃণমূলের নেতাকর্মীর। জেলা জুড়ে দলের জন্য তার এমন দক্ষ, গ্রহনযোগ্য, গুরুত্বপূর্ণ ও চমকপ্রদও ভূমিকার বিরোধী মতের দু-একটি রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তারা রাজনৈতিক কলাকৌশলের প্রতিযোগিতায় পাল্লা দিতে না পেরে তাকে নানা ভাবে ঘায়েল ও জনগণের কাছে থেকে দূরে রাখতে মরিয়া হয়ে উঠে। তার বিরুদ্ধে নানা কুৎসা ও মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়।

নাসের রহমানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরুর আগে থেকেই একটি মহল স্যোশাল মিডিয়ায় তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালায়। বিভিন্ন জনসভা ও দলীয় সভায় তার বক্তব্যের নানা খন্ড অংশের ভিডিও ভাইরাল করে ভোটারদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টির অপপ্রয়াস চালায়। এমনকি তার সমর্থক ও দলের নেতাকর্মীদের নিয়ে বিভ্রান্তিমূলক নানা মিথ্যা তথ্য ও কুৎসা রটানো হয়। কিন্তু তাদের সকল অপপ্রচার ও কুৎসার জবাব ভোটের মাধ্যমে দিয়ে তার প্রতি ও তার পরিবারের প্রতি ভালোবাসা দেখিয়েছে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের জনগণ। এমনটিই তার প্রাপ্ত ভোটেই প্রমাণ। এমনটিই বলছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনসহ জেলাবাসী বলছেন এম নাসের রহমান তার মরহুম পিতা সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী জনপ্রিয় নেতা এম সাইফুর রহমানের মতো জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গণে এগিয়ে যাবেন এমপি হয়েছেন,মন্ত্রী হবেন এমনটি প্রত্যাশা তাদের। তারা তাকে মন্ত্রী হিসেবে পেতে দলের চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের কাছে জোর দাবি জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com