রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ

February 15, 2026,

স্টাফ রিপোর্টার : প্রতিবছরের মতো এ বছরেও রমজান উপলক্ষে মৌলভীবাজারে সমমনা বন্ধুদের প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় সংগঠনের উদ্যোগে ২শত ৩০ জনের মাঝে নগদ দুই হাজার টাকা বিতরণ করা হয়েছে।

রবিবার ১৫ ফেব্রুয়ারি  সকালে শহরের শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নগদ টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমমনা বন্ধুদের প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় এর বাংলাদেশ সমন্বয়কার কাজি আসাদুজ্জামান, ইউকে প্রবাসী বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, ছালিক আহমেদ, মুক্তার আহমেদ, সৈয়দ মোকাম্মিল আলী, আব্দুল ওয়াদুদ পলাশ, এডভোকেট লিলিমেশ ঘোষ বুলু প্রমুখ।

সার্বিক সহযোগিতায় সমমনা বন্ধুদের প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় এর ইউকে মূল সমন্বয়কারী কাজল রশিদ, ইউএসএ সমন্বয়কারী শরীফ আহমদ।

উল্লেখ্য, মৌলীভাবাজার সরকারি কলেজের ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের প্ল্যাটফর্ম আত্মার আত্মীয় দীর্ঘ কয়েক বছর ধরে অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে নগর টাকা, সেহরী ও ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com