তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ : ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান
February 15, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান ১৪ ফেব্রুয়ারি শনিবার রাতে রাজধানীর গুলশানের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি দলের নেতৃত্বে জাতীয় নির্বাচনে অর্জিত বিজয়ের জন্য ফুলেল শুভেচ্ছা জানান। এম নাসের রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিজয় দলীয় ঐক্য, ত্যাগ ও তৃণমূল নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের ফসল।
তিনি দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মৌলভীবাজার-৩ আসনের জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।



মন্তব্য করুন