কালাপুরে শেখ নুরে আলম হামিদীর নির্বাচন পরবর্তী মতবিনিময় ও শুকরিয়া সভা

February 16, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী, মজলুম জননেতা মাওলানা গাজী শেখ নুরে আলম হামিদী তার নিজ এলাকা ৫নং কালাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে নির্বাচন পরবর্তী পর্যালোচনা ও শুকরিয়া সভায়  মতবিনিময় করেন।

সভায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক পরিস্থিতি, ভোটারদের অংশগ্রহণ এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়ার জন্য তিনি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও এলাকার ন্যায্য অধিকার আদায়ে রাজপথ ও গণমানুষের পাশে থাকবেন।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন ঘিরে যে সকল প্রতিবন্ধকতা ও অনিয়মের অভিযোগ উঠেছে, শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ কমলগঞ্জ এর পতনউষার ইউনিয়ন একাধিক এলাকায় অর্থ ও পেশি শক্তির প্রয়োগ করা হয়েছে তা নিন্দনিয় বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর মজলুম জননেতা আল্লামা মামুনুল হকের ঢাকা ১৩ যে ইঞ্জিনিয়ারিং মেকানিজম তার তিব্র নিন্দা জানান এসম তিনি বলেন ইনশাআল্লাহ জনগনকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ও আইনি প্রক্রিয়ায় সকল অনিয়ম এর মোকাবিলা করা হবে। একই সাথে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ঐক্য, ধৈর্য ও সংগঠনের শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com