মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মিজানুর রহমান-সাধারণ সম্পাদক জয়নুল হক

February 17, 2026,

স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির  নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে।

১৬ ফেব্রুয়ারি সোমবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল ঘোষনা করা হয়। সভাপতি পদে মিজানুর রহমান-ও সাধারণ সম্পাদক পদে জয়নুল হক নির্বাচিত হন।

অন্যান্য নির্বাচিতরা হলেন-সহ সভাপতি (১) পদে শেখ হাবিবুর রহমান, সহ সভাপতি (২) পদে আখলাকুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (১), মো: আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (২) পদে এ.এন.এম মাসহুদ, পাঠাগার সম্পাদক পদে আশফাক আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক-মো: নিয়ামুল হক, মহিলা সম্পাদিকা: সুবিনা আক্তার। সিনিয়র সদস্য পদে মহিউদ্দিন মানিক, দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত, জুনিয়র সদস্য পদে মিলন কুমার সিনহা, সৈয়দ নেপুর আলী, মো: সাইফুল ইসলাম, মো: আবুল খায়ের বেগ নির্বাচিত হোন। ইলেকশন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন জেলা জজ আদালতের জিপি এডভোকেট মামুনুর রশিদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com