গোরারাই ওয়াহিদ সিদ্দেক স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

February 18, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ এর উদ্যোগে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের এর সভাপতি খালিছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, চ্যানেল ওয়ানের মৌলভীবাজার জেলা প্রতিনিধি শাহজান মিয়া।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রবাসি শাহজাল সনর, আব্দল কাইয়ূম আংগুর, শুভ্রত চন্দ্র বিশ্বাস, রিপন মিয়া, সুমন চৌধুরী, জুবায়ের আহমেদ, মুর্শেদ আলী, নাজিম আহমদ।

অনুষ্ঠানে ২০জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পরবর্তীতে আরো কিছু শিক্ষার্থীকে ড্রেস প্রদান করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com