মৌলভীবাজারে ডিডাফের মতবিনিময় সভা দোয়া অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি (নিবন্ধন নং এস ১৪৩২৯/২০২৫) কর্তৃক আয়োজিত রমজান শুরুর পূর্বে মতবিনিময় সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ ফেব্রুয়ারী বিকেল ৩টায় চৌমুহনাস্থ মামার বাড়ি রেস্টুরেন্ট হলরুমে জেলা ডিডাফের সভাপতি বশির আহমদ হাজারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সমন্বয়কারী সাংবাদিক রিপন কান্তি ধর রুপক।
ডিডাফ রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক ছোটন কৌরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের সভাপতি নুরুল ইসলাম সারজুল, সাধারণ সম্পাদক ডাঃ হিমাচল দত্ত, সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া, দপ্তর সম্পাদক পবিত্র রঞ্জন পাল, মৌলভীবাজার সদর সভাপতি ডাঃ সৈয়দ কামরুজ্জামান, অর্থ সম্পাদক অচিন্ত চন্দ্র দে, ইসমাইল হোসেন লিটন, শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী ডাঃ রাধা কান্ত দাশ, অর্থ সম্পাদক সুখেন্দ্র কুমার দাশ, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম।
এসময় নকুলেশ্বর দেবনাথ, আশুতোষ দাশ, পান্না কান্তি পাল, নিত্যানন্দ দেব বাবুল, বিনয় কান্তি দেবনাথ, স্বপন পার্শি, তমাল দেব, ফখরুল ইসলাম, মদনমোহন পাল, কেশব পাল, ভাস্কর পাল, রুবিনা আক্তার, অঞ্জুলী দেবনাথ, সম্পা দে, সঞ্চিতা কর, লিপি কর, আয়শা বেগম, সেফু রাণী চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে পৌরসভার নান্দনিক পরিবেশে গ্রুোপ আলোচনায় সকলের উদ্দেশ্যে কথা বলেন বিভাগীয় কমিটি নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, আগামিতে সরকারি বেসরকারি ভাবে আমরা অনেক সহযোগিতা পাবো। এতে করে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো। যেহেতু এই প্রতিষ্টান সরকার কর্তৃক নিবন্ধিত বেসরকারি সেস্বাসেবী সংস্থা তাই আমদের সকল উপজেলায় দ্রুত কমিটি করে সেবা দানে এবং অসহায় দারিদ্র্য পিড়িত মানুষকে নিয়ে কাজ করতে হবে।



মন্তব্য করুন