একুশের ভাষা শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

February 21, 2026,

স্টাফ রিপোর্টার : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন নানা উদ্যোগ নিয়েছেন। ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল ।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বাঙালি জাতি যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁদের আত্মত্যাগে অর্জিত মাতৃভাষা বাংলা আজ আমাদের গর্ব ও অহংকার। এই দিনে আমরা প্রতিজ্ঞা করি— ভাষা শহীদদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবতা, সংস্কৃতি ও মুক্ত চেতনায় উজ্জীবিত বাংলাদেশ গঠনে অবিচল থাকব।

প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। সকাল ১১টায় জেলা শিল্প কলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com