পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সং/ঘ/র্ষ তিনজন নি/হ/ত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন। ঘটনাটি ঘটে ২১ ফেব্রুয়ারি রাত ১টার দিকে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গিয়াসনগর এলাকায় শ্রীমঙ্গলগামী সিএনজি অটো রিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক আলিনুর ও যাত্রী রুবেল মিয়া ঘটনা স্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহান মিয়া নামের এক যাত্রীকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সাইফুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান নিহত তিন জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



মন্তব্য করুন