জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মৌলভীবাজার জেলা শাখার অধীনে পৌর শাখার ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক মো: সামসুল ইসলাম রাসেল ও সদস্য সচিব জসিম উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মো: মান্না আহমদকে আহ্বায়ক ও জিবান মাহমুদকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে বিভিন্ন পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত কমিটির তালিকায় সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদে মোট ৩৯ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন এ কমিটির মাধ্যমে মৌলভীবাজার পৌর এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংস্কৃতিক আন্দোলন জোরদার করা হবে।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।



মন্তব্য করুন