শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান

সালেহ আহমদ (স’লিপক) : পবিত্র মাহে রমাদানুল মোবারক উপলক্ষ্যে হাজী সেলিম আহমেদ এর পক্ষ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের সকল মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান করা হয়েছে।
শনিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনীস্থ লইয়ারকুল (পুরানগাঁও) হাজী সেলিম আহমেদ তাহফিজুল কুরআন মাদরাসা হলরুমে মাদরাসা শিক্ষক মুফতি সুফিয়ান সাওরির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদরাসার দাতা সদস্য ও ২নং ভূনবীর ইউপির সাবেক মেম্বার হাজী সৈয়দ আহমেদ।
মাদরাসা শিক্ষক হাফেজ শাহিনুর রহমান ও হাফেজ মাওঃ ইমরান হুসাইন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ২নং ভূনবীর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুদ, সাতগাঁওয়ের প্রবীণ মুরব্বি হাজী মো: দুলাল মিয়া। এসময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন