সাবেক নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানীকে দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান

স্টাফ রিপোর্টার : রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী। অসুস্থতার কারণে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান মৌলভীবাজার সদর ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
শনিবার ২১ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতাল দেখতে যান এমপি এম নাসের রহমান। হাসপাতালে গিয়ে এমপি এম নাসের রহমান চিকিৎসকদের সঙ্গে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি বেগম খালেদা রব্বানীর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী রেজিনা নাসের।
এ সময় তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। আমরা তাঁর আশু আরোগ্য কামনা করছি। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরাও তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেছেন।



মন্তব্য করুন