ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটি ভেঙে ফেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

February 23, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের ব্যস্ত সড়কে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে খুঁটিটি ভেঙে পড়ে এবং সাময়িকভাবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সোমবার ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টার দিকে মৌলভীবাজার পৌর শহরের বেরীরপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের বিদ্যুৎ খুঁটিতে আঘাত হানে।

খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত খুঁটি অপসারণ ও নতুন খুঁটি স্থাপনের কাজ করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com