মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের ‘বিশ্ব চিন্তা দিবস’ পালিত

February 24, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে বাংলাদেশ গার্ল গাইডস্ স্থানীয় অ্যাসোসিয়েশন আয়োজনের বর্ণাঢ্য ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপিত হয়েছে। এতে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে হলদে পাখি, গাইড ও রেঞ্জারদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মৌলভীবাজার গার্ল গাইডস্ কার্যালয়ের গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ও লেডি বেডেন পাওয়েল এর আনুষ্ঠানিক কেক কেটে জন্মদিনও পালন করা হয়।

এ সময় মৌলভীবাজার জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর কমিশনার বেগম নূরজাহান সোয়ারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) আসমা সুলতানা নাসরিন।

বাংলাদেশ গার্ল গাইডস জেলার রেঞ্জার তাহিয়া তাবাসুম ইসলাম চিন্তা, দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদা আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার। আরও বক্তব্য রাখেন, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক পূর্না রায় ভৌমিক, শিশু সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক শাম্বতি দাশ, জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর রেঞ্জার হুমায়রা প্রমুখ।

বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন জেলা এবং স্থানীয় অ্যাসোসিয়েশনের কমিশনার ও সদস্যগণসহ মৌলভীবাজার জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রায় ২০০ হলদে পাখি,  গাইড, রেঞ্জার ও গাইডার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে  অতিথিরা শ্রেষ্ঠ  হলদে পাখি,  গাইড ও রেঞ্জারদের  মাঝে পুরস্কার বিতরণ  ও দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com