শ্রীমঙ্গলের সিন্দুরখান থেকে  অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার

February 24, 2026,

সাইফুল ইসলাম : শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সীমান্তবতী সিন্দুরখান ইউনিয়নের দূর্গানগর এলাকায় খাল খননের সময় অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরির্দশক মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, রাত আটটার দিকে বোম ডিসপোজাল ইউনিটের টিম সেটি নিষ্ক্রিয় করেন। তবে ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের।

সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া ড্রেন (খাল) খননের কাজ করার সময় মাটির নিচে পরিত্যক্ত একটি লোহার দণ্ড দেখতে পান। পরে সেটি বোমা, লাঞ্চার বা মাইন হতে পারে এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু ও শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানার পুলিশ এসে মর্টার শেলটি উদ্ধার করে। মর্টার শেলের অংশটি যেখানে পাওয়া গেছে, সেই স্থানটি ঘিরে রাখা হয়। পরে বিষয়টি সিলেট বোমা নিষক্রীয়করণ ইউনিটকে খবর দিলে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে সেটি নিষ্ক্রিয় করেছে।

মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, সোমবার সকালে সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকার এক কৃষক ড্রেন খনন করার সময় মাটির নিচে থাকা একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে সেই গ্রামের সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেখানে গিয়ে নাড়াচাড়া করে বুঝতে পারে যে এটি মর্টার শেলের অংশ। পরে তিনি পুলিশকে খবর দেন। আমরা ঘটনা শুনার পর সেখানে পরিদর্শন করি। সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের টিম পরীক্ষা নিরীক্ষা করে রাত আটটার সেটি নিষিত্ম্রয় করা হয।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com