বিজিবি অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা ৭০ লক্ষ টাকা মূল্যের জিরা উদ্ধার
February 25, 2026,

স্টাফ রিপোর্টার : বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি সদর হতে একটি বিশেষ টহলদল ভারত থেকে অবৈধ পথে আসা কোটি টাকার জিরা উদ্ধার করেছে।
ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২৫ ফেব্রুয়ারি বুধবার ভোরে সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলাধীন দোবাগ ইউনিয়নের দোবাগ মোড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারত হতে অবৈধভাবে পাচার হয়ে আসা ২৭শ কেজি ভারতীয় জিরাসহ ২টি মিনি কাভার্ড ভ্যান জব্দ করছে। যার মূল্য সত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।



মন্তব্য করুন