সংসদ চলাকালীন সময় ছাড়া বাকি সময় ইনশাআল্লাহ এলাকায় থাকব-নাসের রহমান

February 25, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, শুধু সংসদ চলাকালীন সময় ছাড়া বাকি সময় ইনশাআল্লাহ এলাকায় থাকব।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় এসে সদর উপজেলার বাহারমর্দান এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নেতাকর্মী ও সর্বস্তরের জনতার সঙ্গে এসব কথা বলেন।

নাসের রহমান আরও বলেন, নির্বাচনের দশদিন পর মৌলভীবাজারে আসছি। তখন বুঝতে পারিনি সংসদ অধিবেশন কবে বসবে। এখন অধিবেশনের আগে যতদিন পারি নির্বাচনী এলাকায় থাকার চেষ্টা করব। আপনারা আমাকে যেভাবে কষ্ট করে নির্বাচনে বিজয়ী করেছেন, আমি চেষ্টা করব আপনাদের সবার সঙ্গে সাক্ষাৎ করার। জায়গায় জায়গায় ইউনিয়ন ও থানা ঘুরে উন্নয়ন কাজ বাস্তবায়ন করব।

মন্ত্রী হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি মন্ত্রী হয়েছি কি না—চিন্তা করবেন না। উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব আমার পরিচিত। কাজ আদায়ে কোনো সমস্যা হবে না।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, আশিক মোশাররফ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, মতিন বকস, মাহমুদুর রহমান, সেলিম সালাউদ্দিন, শ্যামলী সূত্র ধর, আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, ছাত্রনেতা জনি আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতারা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com