ঢাকা ব্যাংক এর  পক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানকে ফুলের শুভেচ্ছা

February 26, 2026,

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখা।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সদরুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন শাখার ম্যানেজার অপারেশন্স বিশ্বজিৎ লাল দত্তসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন থেকে বিপুল ভোটে বিজয় অর্জন করায় ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার পক্ষ থেকে সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও এলাকার সার্বিক উন্নয়নে সফলতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com