শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

February 26, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল শহরে একটি বসতঘর থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে দিকে শহরের মৌলভীবাজার রোডস্থ উঁচাপুল এলাকার মজিদ মঞ্জিল নামের একটি বাসার ঘরের সিলিংয়ের ভেতরে থেকে অজগর সাপ টি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা সকাল বেলায় হঠাৎ একটি বড় অজগর সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে এলাকাবাসী সাপটিকে মারার প্রস্তুতি নেন।

এ সময় স্থানীয় এক ব্যক্তি মুঠোফোনে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেবসহ একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সজল দেব জানান, ‘অজগর টি প্রায় ১০ ফুট লম্বা এবং প্রায় ১৫ কেজির উপরে ওজন।’

উদ্ধারকর্মীরা জানান, আতঙ্কিত না হয়ে যেকোনো বন্যপ্রাণী দেখলে তা হত্যা না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য সবাইকে সচেতন হতে হবে। বন্যপ্রাণী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ এগুলো রক্ষা করা সবার দায়িত্ব।

পরে উদ্ধার করা অজগর সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com