দেশ টেলিভিশন-এ সালেহ এলাহী কুটির পদোন্নতি

February 28, 2026,

স্টাফ রিপোর্টার : দেশ টেলিভিশনে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন মৌলভীবাজারের সাংবাদিক সালেহ এলাহী কুটি। প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসা কুটি তাঁর সাংবাদিকতা জীবনের ভিত্তি হিসেবে দেশ টিভিকেই উল্লেখ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই প্রতিষ্ঠানই তাঁকে টেলিভিশন সাংবাদিকতার মূল জায়গা শিখিয়েছে। দীর্ঘদিনের শ্রম, আবেগ, ভালোবাসা ও দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে পাওয়া এ পদোন্নতির জন্য তিনি দেশ টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি জেলার সর্বস্তরের নাগরিকদের আন্তরিক সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অর্পিত নতুন দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com