সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১ মার্চ রবিবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো: ইয়ামির আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, বাসস মৌলভীবাজার প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, খালেদ চৌধুরী (চ্যানেল এস), এডভোকেট নুরুল ইসলাম শেফুল (দি সাউথ এশিয়ান টাইমস),আব্দুল বাছিত বাচ্চু (ভয়েস অব এশিয়া)।
সাংবাদিকরা শুভেচ্ছা বক্তব্যে শুধুমাত্র সাংবাদিকদের সম্মানে অত্যন্ত সুশৃংখল ও আলাদা ইফতার আয়োজনে জামায়াতের প্রশংসা করা হয়।
মহাগ্রন্থ আল কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত পেশ করেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মো: আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ছাত্রশিবির জেলা সভাপতি মো: ফরিদ উদ্দিন, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আজাদুর রহমান, (দৈনিক সংগ্রাম), আকমল হুসেন নিপু (প্রথম আলো), সালেহ এলাহী কুটি (দেশ টিভি), আনোয়ারুল ইসলাম জাবেদ (সংবাদ), আব্দুল আজিজ (নয়া দিগন্ত), মো: ইদ্রিস আলী (আমার দেশ), এস.এম মেহেদি হাসান (দৈনিক বর্তমান), মুজাহিদ আহমদ (পূর্ব দিক), আফরোজ আহমদ (যমুনা টিভি), মো: মাসুদ আহমদ (বাংলাদেশের আলো), হুসাইন আহমদ (যুগান্তর), সৈয়দ বয়তুল আলী (বাংলাদেশ প্রতিদিন), সালাউদ্দীন ইবনে শিহাব (সাপ্তাহিক পূর্বদিক), মো: আব্দুর রব (চ্যানেল ২৪), মো: জসিম উদ্দিন (মনু বার্তা), মো: মাহবুবুর রহমান রাহেল (এশিয়ানটিভি), মামুনুর রশিদ মহসিন (মুক্তকথা), এম এ হামিদ (এখন টিভি), মো: আব্দুল কাইয়ুম (দৈনিক সংবাদ), মো: আব্দুল ওয়াদুদ (দৈনিক যায়যায় দিন), সৈয়দ মমসাদ আহমদ (দৈনিক দিনকাল), দুরুদ আহমদ (দৈনিক মৌমাছি কন্ঠ), জুলফিকার আলী ভুট্টো (দেশ সংবাদ), জাফর খান (বিজয় টিভি), মইনুল ইসলাম চৌধুরী (এশিয়া বাণী), রোমান আহমদ (দেশের কন্ঠ), বকশী আক্তারুজ্জামান (বাংলার দিন), অলি আহমদ মাহিন (জাগ্রত সিলেট) সহ প্রায় শতাধিক সংবাদ কর্মী। দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।



মন্তব্য করুন