ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার  মাহফিল

March 1, 2026,

স্টাফ রিপোর্টার : ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ইফতার ও মাহফিল অনুষ্ঠিত।

১ মার্চ রবিবার বিকেলে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে তমদ্দুন মজলিস মৌলভীবাজার জেলা শাখা ও ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদের যৌথ আয়োজনে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজন করে।

তমদ্দুন মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজকর্মী ও মৌলভীবাজার চক্ষু হাসপাতালের (বিএনএসবি) এর অবৈতনিক সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলাম অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, সমাজকর্মী সিরাজুল ইসলাম সিদ্দিকী।

অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, শিক্ষক বাবুল উদ্দিন খান, হাওয় আন্দোলনের সাধারণ সম্পাদক খছরু চৌধুরী, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন, শিক্ষক মুজিবুর রহমান মুজিব, বিশিষ্ট সাংবাদিক নরুল ইসলাম শেফুল প্রমুখ। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহির খান কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তমদ্দুন মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক খিজির মু.জুলফিকার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com