নাইট মিনিবার ফুটবল খেলার মাঠে বিদ্যুৎ লাইন বিচ্ছিনকে কেন্দ্র করে যুবককে কু/পি/য়ে জ/খ/ম

March 1, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন এর খুঁজারগাও এলাকায় “নাইট মিনিবার ফুটবল” খেলার মাঠে বিদ্যুৎ লাইন বিচ্ছিন করায় ফাহিম আহমদ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

২৮ ফেব্রুয়ারি রাত অনুমান সাড়ে ১১ ঘটিকার দিকে নিজ বসতঘরের ভেতরে প্রবেশ করে ফাহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসিলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত তার অবস্থা আশংকা জনক।

এ সময় তাদের হামলায় আহত হয়েছেন- সাথি বেগম (২১), শাপলা বেগম (২৮), রোশনা বেগম (৫২) সহ আরও কয়েকজন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মো: অলিদ আহমদ সিয়াম বাদী হয়ে একই এলাকার ইব্রাহীম মিয়া (২৫), রুহুল আমিন (৩০), রুয়েল মিয়া (৩০), কউছর মিয়া (৪৫), নাইয়ুম আলম (২২), আলম মিয়া (২৩), রুজেল মিয়া (৩০), ইসমাইল মিয়া (২২), ঝিলু মিয়া (৬০), আউয়াল মিয়া (৬০), মাহদী মিয়া (২১), নাহিদ মিয়া (২৫), রাজু মিয়া (৩০), রাব্বি মিয়া (২২) সহ অজ্ঞাতনামা ৬/৭ জন-কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, খোজারগাও সংলগ্ন জমিতে নাইট মিনিবার ফুটবল খেলা চলিতেছে। উক্ত খেলায় মেইন লাইন হইতে কে বা কাহারা বিদ্যুৎ লাইনটি বিচ্ছিন করে দেয়। উক্ত ঘটনার জের ধরে ফাহিম আহমদ-কে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা ঘরের মেইন গেইট ভাংচুর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারী আঘাত করতে থাকে।

এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com