শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের আলোচনা সভা

March 2, 2026,

এহসান বিন মুজাহির : খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী বলেছেন, হাফেজ কাজী জামাল আহমদ ছিলেন একাধারে ইমাম, সংগঠক ও প্রতিবাদী কন্ঠস্বর। তাঁর চিন্তা, নৈতিকতা, আত্মত্যাগ ও কর্মের বহুমাত্রিক দিক আজও সমানভাবে প্রাসঙ্গিক। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনসহ ইসলাম বিরোধী সকল তাগুতি শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন বিপ্লবী সিপাহসালার। অনৈসলামিক কার্যকলাপ, কুফর-শিরক বিদআতসহ সকল প্রকার অন্যায় জুলুমের বিরুদ্ধে ইসলামের পক্ষে তিনি ছিলেন এক প্রতিবাদি কণ্ঠস্বর। আল্লাহর জমিনে আল্লার দ্বীন প্রতিষ্ঠায় তিনি ছিলেন খেলাফত মজলিসের একনিষ্ঠ কর্মী। রবিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৫টায় শ্রীমঙ্গল আমান জামে মসজিদের সাবেক খতিব মরহুম হাফেজ জামাল আহমদ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বাইতুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি হাফেজ কাজী জামাল আহমদ (রহ.) এর স্মরণে কালিঘাট রোডস্থ বাইতুল আমান মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও উপজেলা শাখার  সাধারণ সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথির আলোচনা করেন শ্রমিক মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি এমএ রহিম নোমানী, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইউসুফ, বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শাহীন আহমদ, খেলাফত মসজিদ শ্রীমঙ্গল পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক মৌলভীবাজার জেল সভাপতি রাফি উদ্দিন মাবরুর, খেলাফত মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মতিন, ইসলামী যুব মজলিসের শ্রীমঙ্গল পৌর সভাপতি মাহমুদুল হাসান নাঈম, ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাকিব আহমদ, খেলাফত মজলিস আশিদ্রোন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাসুক আহমদ,  শ্রীমঙ্গল পৌর ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, শ্রমিক মজলিসের মাসুদ রানা প্রমুখ।

আলোচনা শেষে মরহুম ইমামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মসজিদ কমিটি ও খেলাফত মজলিসের যৌথ আয়োজনে ইফতারের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com