জিয়াউর রহমান ও খালেদার কবরে এম নাসের রহমানের শ্রদ্ধা
March 2, 2026,

স্টাফ রিপোর্টার : সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
সোমবার ২ মার্চ দুপুরে তিনি রাজধানীতে তাঁদের সমাধিস্থলে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং সোয়ানসি বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির।



মন্তব্য করুন