খাসির মাংস পচা ও দুর্গন্ধযুক্ত অবস্থায় বিক্রির অপরাধে প্রতিষ্ঠান সিলগালা

March 3, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে অবস্থিত ‘হৃদয় মিট হাউস’ নামের মাংসের দোকানটিতে পচা মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বন্ধ ঘোষণা করা হয়।
২ মার্চ সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকিতে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানের ঝুলানো খাসির মাংস ভিন্ন রং ধারণ করা এবং দুর্গন্ধযুক্ত, যা গতকাল ১ মার্চ জবাই করা হয়। তাদের মাংস পচা এই দায় তারা নিতে অস্বীকৃতি জানালে, জেলা প্রাণী সম্পদ অফিসে ল্যাব টেস্ট করানো জন্য পাঠানো হয়, যেখানে প্রমাণিত হয় মাংস পচা, যা খাওয়ার অনুপযোগী। উক্ত খাসির মাংস মাটির নিচে পুঁতে রাখা হয় এবং উক্ত অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা ও তালা দিয়ে সিলগালা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com