গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

March 4, 2026,

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এবারও গ্রেটার সিলেট ডেভেলপয়েন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকে এর অর্থায়নে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ  বিতরণ করা হয়েছে।

বুধবার ৪ মার্চ দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

জিএসসি ইউকে মৌলভীবাজার শাখার চেয়ারপার্সন ডা: ছাদিক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ হুমায়েদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গবেষক ও লেখক  এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জিএসসি স্কটল্যান্ড ইউকে রিজন এর চেয়ারপার্সন আহমেদ আলী জুবু, ইউকে সেন্ট্রাল কমিটির চ্যারিটি কো-অর্ডিনেটর সিরাজুল আমিন তরফদার (মিছবা), মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ ও সমাজ সেবক ডা: এ. কে জিল্লুল হক, অধ্যাপক রফি উদ্দিন আহমদ, অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক এস এম উমেদ আলী সহ অন্যন্যরা।

উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মো: শাহাজান মিয়া, সুজন মৌলভীবাজার জেলঅ কমিটির সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরী সহ অন্যান্যরা।

প্রায় ৩ শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, ময়দা, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও ১ শত পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com