শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রে/প্তা/র

March 4, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার ৩ মার্চ মধ্যরাতে শ্রীমঙ্গল থানার সাব ইন্সপেক্টর সজীব চৌধুরী  এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গিয়াস মিয়া নামক এক ব্যক্তির কলোনী থেকে কুখ্যাত মাদক মাদক কারবারি বিল্লাল মিয়া (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশী করে তার হেফাজত থেকে ৪৫পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত গিয়াস মিয়া আশিদ্রোণ ইউনিয়নের খাসগাঁও এলাকার জিতু মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com