মৌলভীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন ইমন
March 4, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মো: অলিউর রহমান বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিনিয়র সহ-সভাপতি সাওয়ার মজুমদার ইমনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২ মার্চ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে পৌর বিএনপির কার্যক্রম আরও বেগবান হবে।



মন্তব্য করুন