কুলাউড়া সড়কের তালতলায় মোটরসাইকেল দূ/র্ঘ/ট/না/য় ১ জন নি/হ/ত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের সড়ক দূর্ঘটনায় মসুদ আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ৪ মার্চ বুধবার বিকাল ২টা সময় মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের তালতলা নামক স্থানে মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানাযায়, ৪ মার্চ বুধবার বিকাল ৩টার সময় মৌলভীবাজারের রাজনগর উপজেলার করতল গ্রামের শওকত মিয়ার(৮০) ছেলে মসুদ আহমদ(৪০) মোটরসাইকেল (মৌলভীবাজার-হ-১৩-০৫০০) যোগে বাড়ি হতে পারিবারিক কাজে মৌলভীবাজার যাচ্ছিলেন। যাবার পথে মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের তালতলা নামক স্থানে তার পিছন থেকে আসা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২১-৭১৪১) তাকে সজোরে ধাক্কা দিলে সম্মুখে মৌলভীবাজার থেকে আসা একটি পিকআপ ভ্যানের (মৌলভীবাজার-ড-১১-০৩২৮) উপর তিনি ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার স্টেশনের একটি টিম এবং মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করেন। নিহত মসুদ মিয়া পারিবারিব ভাবে ৪ ভাই ও ১ বোনের মধ্যে সবার বড়। তার স্ত্রী সহ ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠনো হয়েছে। এঘটনায় ১জন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে আছে। এব্যাপারে অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন