প্রবীণ বিএনপি নেতা ইয়াসিন উল্লার মৃ/ত্যু/তে এম নাসের রহমানের শোক

March 5, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা মো: ইয়াসিন উল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১০৯ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার ৫ মার্চ দুপুর ২ টায় নিতেশ্বর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ইয়াসিন উল্লার  নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী ও মো: ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, মরহুমের পুত্র শিমুল হোসেনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে, এম নাসের রহমান মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সান্ত্বনা জানান।

তিনি বলেন, ইয়াসিন উল্লা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলকে ভালোবেসে সক্রিয়ভাবে কাজ করে গেছেন। তাঁর ছেলে গিয়াসনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল হোসেনসহ তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এদিকে তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের। বৃহস্পতিবার সকালে তিনি নিতেশ্বর গ্রামে ইয়াসিন উল্লার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি শোকাহত স্বজনদের সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের নেত্রী শ্যামলী সূত্রধর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com