শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাই রাবার ও সরঞ্জামসহ আ/ট/ক ৬

March 7, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার ও বিভিন্ন সরঞ্জামসহ ৬ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ মার্চ বিকাল থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, এসআই দিলওয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার সিন্দুরখা ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে রুয়েল মিয়া (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি কুঞ্জবন এলাকার ইউসুফ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৭০ কেজি ওজনের দুই বস্তা চোরাই রাবার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

অন্যদিকে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে শুক্রবার ভোররাতে রাধানগর এলাকার একটি লেবু বাগানে অভিযান চালিয়ে সুমন মিয়া (২২) ও রিপন মিয়া (১৯) নামে দুইজনকে আটক করা হয়। তারা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে একটি সাবমার্সিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

এছাড়া পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন ও সিআর ওয়ারেন্টভুক্ত ১ জনকে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com