নামদার ওয়াসিমা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

March 7, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপনে চতুর্থবারের ন্যায় পবিত্র মাহে রমাজান ও ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় ৪ শত  দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তোলে দেয়া হয়।

সোমবার ৭ মার্চ সকালে নামদার ওয়াশিমা কল্যাণ ট্রাস্টের উদ্যেগে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকার নামদার ওয়াশিমা মঞ্জিল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।।

নামদার ওয়াশিমা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও ইমরান এন্ড ব্রাদার্স এর স্বত্বাধীকারী সৈয়দ জমসেদ আলী আলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) মৌলভীবাজার প্রতিনিধি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সম্পাদক ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও বাংলাভিশন ও জনকণ্ঠের  মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক স্বাধীনতার চেতনার সম্পাদক বকসি মিছবা উর রহমান, অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস ইউকের প্রধান বার্তা সম্পাদক খালেদ চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ মমসাদ আহমদসহ অন্যন্যরা।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো: শাহাজান মিয়া, ব্যবসায়ী সৈয়দ মাহমুদ আলী, হাফিজ মাওলানা মাহফুজ সহ অন্যান্যরা।

প্রায় ৪ শত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাল, ডাল, আলু, ভোজ্য তেল, পেয়াজ, ময়দা, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com