মৌলভীবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 10, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের একটি রেষ্টুরেন্টে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ  সোমবার জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলালের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা পীর হাবিবুর রহমান এবং সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সহ-সভাপতি মাওলানা আসা’দ আল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন ও মাওলানা রহমত আলী, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ।

এছাড়া পৌর শাখার সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন রায়পূরী, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালী, সহ-সাধারণ সম্পাদক হাকিম নিজাম উদ্দিন ও মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, খেলাফত নেতা মাওলানা আব্দুল হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল, প্রশিক্ষণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, খেলাফত ছাত্র মজলিস পৌর শাখার সভাপতি মোঃ এহসান আহমদ, খেলাফত কর্মী হাঃ রুহুল আমীন, মাওলানা মহসীন আজাদ, সাহিনুর ইসলামসহ অনেকে।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com