মহান স্বাধীনতা ও গণহ/ত্যা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
March 10, 2026,

স্টাফ রিপোর্টার : ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১০ মার্চ সকালে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: আবুল খায়েরসহ বিভিন্ন অফিসের র্কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন