শ্রীমঙ্গলে সোনালী অতীত-৯০ এফ.সি’র জার্সি উন্মোচন ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সোনালী অতীত-৯০ এফ.সি’র উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ মার্চ শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সোনালী অতীত (৯০) এফ.সি’র সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে দলের নতুন জার্সি উন্মোচন করা হয়। নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে দলের খেলোয়াড়দের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার হয়েছে বলে আয়োজকরা জানান। পরে জেলা উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাবেক ও বর্তমান খেলোয়াড়রা স্মৃতিচারণা করেন এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সোনালী অতীত (৯০) এফ.সি শুধু একটি ফুটবল দল নয়, এটি একটি বন্ধন ও ভ্রাতৃত্বের প্রতীক।
আয়োজকরা এই সুন্দর আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সোনালী অতীত (৯০) এফ.সি পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সবাইকে দোয়া করার আহ্বান জানান, যেন এই বন্ধন ও ঐক্য ভবিষ্যতেও অটুট থাকে এবং দলটি ক্রীড়াঙ্গনে আরও সাফল্য অর্জন করতে পারে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মো: আলতাফ হোসেন মুর্শেদ, জাহেদুর রহমান মনি, মো: শের আলী চৌধুরী হেলাল প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান মিজান।



মন্তব্য করুন