ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়-জেলা প্রশাসক

March 11, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দুর্যোগ প্রস্ততিতে লড়ব তারুন্যের বাংলাদেশ গড়বো দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে র‌্যালি, দুর্যোগ বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপণ কৌশল ও করণীয়, উদ্ধার তৎপরতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানভীর হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার বেলায়েত হোসেন। মহড়া পরিচালনা করেন, ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর এসএম সানাউল্লাহ্।

প্রধান অতিথি বলেন, ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এই ধরনের মহড়াগুলো অগ্নি-নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। সবার এ সম্পর্কে ধারণা থাকা দরকার। সবাই যদি এ বিষয়ে সচেতন হয়, তাহলে অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটাই কমে আসবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com