৩’শ পরিবার পেলো মানব কল্যাণ সংগঠন বালুছঁড়া’র ঈদ উপহার সামগ্রী

March 12, 2026,

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে আর্ত মানবতার সেবায় ইউকে ভিত্তিক মানব কল্যাণ সংগঠন বালুছড়াঁ।

বুধবার ১১ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া এলাকায় খান এস্টেট-এ প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

মানব কল্যাণ সংগঠন বালুছড়াঁ’র সভাপতি শহীদ আলীর সভাপতিত্বে, দপ্তর সচিব মিজানুর রহমান রাসেল’র সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক ইমামুল হক রিপনের তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাচ্চি কিং-এর স্বত্বাধিকারী শামিম তরফদার,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যাক্তিত্ব মাহবুব ইজদানি ইমরান,মিজানুর রহমান, আবু বক্কর তালুকদার, শাম্মীর হাবিব রবিন, সৈয়দ শাহ মনসুর।

ইউকে থেকে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক তপু তোফায়েল খান।

এ সময় উপস্থিত ছিলেন আজীবন সদস্য ও প্রোগ্রাম চেয়ারম্যান রাহিদ খান জাকির, শেখ নজরুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুর রহমান পারভেজ, ফখরুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহিত খান, আনর মিয়া, নিজাম উদ্দিন, রাহেল আহমদ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ কষ্টে জীবন যাপন করেন। মানবিক কর্মসূচির মাধ্যমে মানুষের মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে আসছে ইউকে ভিত্তিক মানব কল্যাণ সংগঠন বালুছঁড়া। এমন মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com