আমরাও পারি, সামাজিক ও মানবিক সংগঠনের উদ্যোগে মৌলভীবাজারে গণ ইফতার

March 14, 2026,

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরাও পারি’ এর উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১২ মার্চ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে শহরের গরিব, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণে এক মানবিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে একত্রে ইফতার করে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্টাতা ও সভাপতি রাকিব হোসেন ইমন। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা তাহসিন চৌধুরী নাইম ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুস্তাকিন মিয়া, হাবিবুর রহমান, মান্না আজাদ, নাফি খান, তানভীর আহমেদ, জাকারিয়া, ইমন দেন, রাহিম, সালেহ, ইফতেখার চৌধুরী শাহী, তোফাজ্জল, আবু বক্কর সৈকত, সৌরভ, নিরব, সাইম, সৈয়দ মাহি, নাজিম, রাহুল, আফিকুল, জিহাদী, আরমান ও চয়ণ দেব সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তব্যে সভাপতি বলেন, পবিত্র রমজান মাসে গরিব ও অসহায় মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেওয়া একটি মহৎ কাজ। প্রতিবছরের ন্যায় এই বছরও ব্যতিক্রম হয়নি ভবিষ্যতেও ‘ডব ঈধহ-আমরাও পারি’ সামাজিক সংগঠনটি মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com