নিউ সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট সিলগালা
March 14, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলাধীন শমসেরনগর রোডে অবস্থিত নিউ সকাল সন্ধ্যা রেষ্টুরেন্টে সিলগালা।
শুক্রবার ১৩ মার্চ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো: আল-আমিনের এর নেতৃত্বে অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহারের কারণে এ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য। যা খাদ্য উৎপাদনে ব্যবহার খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও পাকস্থলীর ক্যান্সার, পেটের পীড়া ও আলসার মানব দেহের বিভিন্ন হরমোনের কাযক্রমে ব্যাঘাত ঘটায়।



মন্তব্য করুন