শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 15, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম বুলবুল’ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল এবং সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূনবীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন তালুকদার (মহারাজ) এবং শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর’সহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রামাদ্বান মানবজীবনে আত্মসংযম, ধৈর্য, মানবতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। এই মাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একজন মুসলমানের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

বক্তারা আরও বলেন, মাহে রামাদ্বান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত, গুনাহ থেকে বিরত থাকা এবং মানবতার কল্যাণে কাজ করার মধ্য দিয়েই রামাদ্বানের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com