শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ আ/ট/ক ৪

March 15, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিনধি : শ্রীমঙ্গলে মাদক কারবারিসহ ৪ আসামি গ্রেপ্তার হয়েছে। এসময় উদ্ধার হয়েছে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা।

রোববার ১৪ মার্চ রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো: ইমামুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মান্নান শেখ (৫০)-কে আটক করেন। এসময় তার হেফাজত থেকে ২৪৬ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। এছাড়াও তার কাছ থেকে  মাদক বিক্রির ১১ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। এছাড়াও অন্য অভিযানে ১জন ওয়ারেন্টের আসামি ও চুরি মামলায় আরও ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দৃব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃত অন্য ৩জনসহ তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com