সাইফুর রহমানের কবর জিয়ারত করেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন।
মঙ্গলবার ১৭ মার্চ বাদ আসর সাবেক অর্থমন্ত্রীর গ্রামের বাড়ি বাহামর্দন এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোশারফ হোসেন বাদশা, বকশি মিসবাহ উর রহমান, বদরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, বিএনপি নেতা মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, এডভোকেট বকশী জুবায়ের, সেলিম সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েছ, হেলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সওরয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক যুগ্ন আহ্বায়ক আব্দুল হান্নান, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, নুরুল ইসলাম, মামুনুর রহমান, জেলা যুবদলে যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জিলু, যুগ্ম সম্পাদক আলীম হোসেন মীরু, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, কানাডা বিএনপির নেতা সুহেলুজ্জামান খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রকি, ইসহাক আহমেদ রাহিনসহ অন্যন্যরা।



মন্তব্য করুন