সমাজকর্মীর ওপর হা/ম/লার ঘটনায় গ্রে/ফ/তার ১

March 17, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে সমাজকর্মী হোসাইন আহমদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রধান আসামি মামুন মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১১ মার্চ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)-এর মানবিক সহায়তা টিমের টিম লিডার হোসাইন আহমদ তার ব্যক্তিগত গাড়িতে গ্যাস নিতে জগন্নাথপুর এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে যান। এ সময় সিরিয়াল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন মিয়া তার ওপর হামলা চালায়।

এ ঘটনায় হোসাইন আহমদসহ তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। হামলাকারীরা তাদের ব্যবহৃত প্রাইভেটকারেও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ১৩ মার্চ মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে ১৭ মার্চ দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে জগন্নাথপুর এলাকা থেকে মামুন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com