শ্রীমঙ্গলে কিরাত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে রমজান মাসব্যাপী পবিত্র কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার ১৭ মার্চ বিকেলে শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ এলাকাস্থ এম এসবি ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক-কলামিস্ট মো: এহসানুল হক (এহসান বিন মুজাহির)।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রের শিক্ষক মাওলানা রবিউল ইসলাম আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের শিক্ষক হাফেজ নাজমুস সাকিব, হাফেজ বায়েজিদ হোসাইন, হাফেজ মারুফ আহমদ, হাফেজ আব্দুল হাকিম প্রমুখ। আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত এই কেন্দ্রের সমাপনী অনুষ্ঠানে ফলাফল প্রকাশ, খতমে কুরআনের দোয়া এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কুরআন খতম উপলক্ষে মুসলিম উম্মাহর কল্যাণ ও প্রতিষ্ঠানের প্রয়াত প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্খীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।



মন্তব্য করুন