স্কলার্স ফাউন্ডেশন জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৭০ জন

March 18, 2026,

স্টাফ রিপোর্টার : জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা এবং আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশন কর্তৃক জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার ১৮ মার্চ দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাব কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়। স্কলার্স ফাউন্ডেশনের উপদেষ্টা ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্স ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাও মকবুল হোসাইন খান, প্রবাসী কমিউনিটি লিডার মোহাম্মদ শামীম তরফদার, উপদেষ্টা ছয়ফুর রহমান কোরেশী হিরো ও ক্রিড়ানুরাগী আহমদ আলী জুবু প্রমুখ।

এসময় ফলাফল অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট হাফিজ আব্দুল আলিম, সংগঠনের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ ইশতিয়াক জাকেরীন, ভাইস চেয়ারম্যান  শিক্ষক কামাল হোসেন চৌধুরী, মহাসচিব কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, যুগ্ম মহাসচিব সোহেল আশরাফ, নির্বাহী সদস্য জামিল আহমদ, নূর উদ্দিন, মাসুম আহমদ,রীমা সিনহা, সুচনা রাণি সিনহা সহ অন্যান্যরা। মেধা যাচাই পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ম শ্রেণীর মেধাক্রম অনুসারে ৭০ জনকে স্কলার্স ফাউন্ডেশন পরীক্ষক বোর্ড  কর্তৃক সুপারিশ করা হয়েছে। যা আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য যে, স্কলার্স ফাউন্ডেশনের আয়োজনে গত বছরের ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে প্রায় এক হাজার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজ কেন্দ্রে মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com