জাতীয়তাবাদী দলের রাজপথের প্রয়াত নেতাদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের রাজপথে বিগত দেড় যুগ ধরে জাতীয়তাবাদী দলের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ও নিবেদিতপ্রাণ প্রয়াত নেতাদের স্মরণে দোয়া, ইফতার মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ মার্চ বিকেলে মৌলভীবাজার পৌর হলরুমে নাসের রহমান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
বিগত দেড় দশকে দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, সেইসব প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাদ আছর প্রথমে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে পৌর হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুরো কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য ইসহাক আহমদ চৌধুরী মামনুন এর সার্বিক সহযোগিতায়-
মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকশি মিসবাহ উর রহমান, ফখরুল ইসলাম, হেলু মিয়া; সদর উপজেলা বিএনপির, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক শফি আহমদ ও সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার মজুমদার ইমন ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।
এছাড়াও উপস্থিত জেলা যুব দলের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, সাংগঠনিক সম্পাদক মহাফেজ আহমদ মাহফুজ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, যুব দলের স্বেচ্ছাসেবক দলের সাবেক ১ম যুগ্ম সম্পাদক পিপলু আব্দল হাই, পৌর যুব দলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন,কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল করিম ইমানী,সাধাণ সম্পাদক আব্দুল মুনিম; সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী জুবু, আপার কাগাবলা ইউনিয়ন, বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জিপু, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক,আব্দুল্লাহ আল মাহফুজ, হোসাইন আহমদ,থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সৈয়দ তপু আলী, জুনেদ আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, রাজপথের লড়াকু সৈনিকদের এই আত্মত্যাগ ও অবদান দলের দুঃসময়ের ইতিহাসে সৃতির একটি অংশ হয়ে থাকবে। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




মন্তব্য করুন