সৈয়দ শাহ মোস্তফা (রহ:) পৌর ঈদগাহে ঈদুল-ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত

March 23, 2026,

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-ফিতার সারা দেশের ন্যায় মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) পৌর ঈদগাহে পবিত্র ঈদুল-ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম জামাত সকাল ৬.৩০ টায়, দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ টায় এবং তৃতীয় জামাত সকাল ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে।

শনিবার ২১ মার্চ শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) পৌর ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জামাত পর্বে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। পৌর প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির আহমদের সঞ্চালনায় জামাতে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির অহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।

সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাতে ইমামতি করেন, হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) দরগা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি শিহাব উদ্দিন আলীপুরী, সানী ইমামের দায়িত্ব পালন করেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদ, (কুসুমবাগ ষ্ট্যান্ড) এর খতিব, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।

সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন, সুলতানপুর জামে মসজিদের ইমাম, মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন, দারুল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম ও শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।

সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাতে ইমামতি করেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম, মাওলানা আখিল উদ্দিন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন, কাজিরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ ক্বারী মোঃ মুহাররম আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com