সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমানের কবর জিয়ারতে সংসদের হুইপ জি কে গউছ

স্টাফ রিপোর্টার : সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমান সাহেবের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধাঞ্জলি জানান জাতীয় সংসদ এর হুইপ হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান, জাসাস কেন্দ্রীয় নেতা আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদস্য এম এ মুকিত, বকসী মিসবাহ উর রহমান, ফখরুল ইসলাম, বদরুল আলম, আয়াছ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনসহ অন্যন্যরা।
রোববার ২২ দুপুরে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ মৌলভীবাজারে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জেলা বিএনপির নেতৃবৃন্দরা।
এসময় হুইপ জি কে গউছ নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পরে তিনি সংরক্ষিত আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী অসুস্থ খালেদা রব্বানী’র বাসায় সাক্ষাৎ, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন-এর অসুস্থ মাতাকে দেখতে বাসভবনে যান।
পরে পার্কিট হাউসে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুইপ জি কে গউছকে স্বাগত জানান ও ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জাসাস কেন্দ্রীয় নেতা আশরাফুল মজিদ খোকন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায় কমিটির সদস্য সদস্য এম এ মুকিত, পৌর বিএনপির সভাপতি মো: অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রেজা, পৌর বিএপি নেতা ও কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সাগর প্রমুখ।



মন্তব্য করুন