নিউইয়র্কের সম্ভাবনাময় গীতিকার শ্রীমঙ্গলের আশীষ দেবরায়

বিশেষ প্রতিনিধি : নিউইয়র্কের বিশিষ্ট গীতিকার সুরকার আশিষ দেবরায় আকাশ ছুঁতে চাই গানের সাফল্যের পর এবার আবার গান পিয়াসীদের জন্য নতুন গান নিয়ে এলেন ফাগুনের আকাশে নামে ˆচতি মুদ্দসুন্ধীর গাওয়া গানটি |নিউইয়র্ক শহরের কুইন্সে বসবাসকারী আট শতাধিক মৌলিক গানের গীতিকার সুরকার ও সঙ্গীতশিল্পী আশিষ দেবরায় তমাল|
১৯৬৮ সালে জন্মগ্রহণকারী অপার সম্ভাবনাময়ী গীতিকার আশিষ দেবরায়ের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের বাদেআলিসা গ্রামে এক ধনাঢ্য রাজনৈতিক পরিবারে| ২০১২ সালে অভিবাসী হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে| তিনি স্কুলজীবন থেকেই গান গাইতেন| পাশাপাশি গান রচনা শুরু করেন| এ পর্যন্ত তাঁর লেখা গানের সংখ্যা আট শতাধিক গানের মধ্যে বেশ কিছু গান বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা গেয়েছেন| তার লেখা গান গেয়েছেন ক্লোজ আপ তারকা পুতুল, হুমায়ারা বসির, দিনাত জাহান মুন্নী, মৌসুমি মীম, মরিয়ম মারিয়া, শিল্পী বিশ্বাসসহ আরও অনেকে|
বাবার রাজনৈতিক পথ অনুসরণ না করে নতুন প্রজন্মের এই গীতিকার আশিষ দেবরায়ের সঙ্গীত সাধনার মূল অনুপ্রেরণা হলেন তারই ফুফাতভাই বাংলাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত সুবীর নন্দী|
তার লেখা ও সুরারোপিত গান প্রচারিত হয়েছে দীপ্ত টিভি, এটিএন টেলিভিশন, যমুনা টেলিভিশন, চ্যানেল আই চ্যানেলে|
সুদূর প্রবাসে বসে বাংলা সংস্কৃতি বিশ্বের মাঝে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার| গান লেখার পাশাপাশি তিনি নিউইয়র্ক শহরে বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে চলেছেন, যা তাকে সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিতির মর্যাদা এনে দিয়েছে| নিজের মৌলিক গানের মাধ্যমে শ্রোতা-দর্শকদের মাঝে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি|



মন্তব্য করুন